🚨 হাওড়ায় পুলিশের কড়া অ্যাকশন! 🚨
হাওড়ার শিবপুরের কুখ্যাত দুষ্কৃতী তথা এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদকে গ্রেফতারের পর হাফপ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটালো হাওড়া সিটি পুলিশ।
অভিযোগ, ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি, বোমাবাজি ও দীর্ঘদিনের দাদাগিরিতে জড়িত ছিল সে। পুলিশ সূত্রে খবর, এলাকায় আতঙ্ক ছড়ানো এবং পুলিশের উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
👮♂️ অপরাধীদের কড়া বার্তা দিতেই এই বিশেষ পদক্ষেপ বলে দাবি প্রশাসনের। নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যজুড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari আগেই জানিয়েছিলেন— আইন নিজের হাতে নিলে বা সাধারণ মানুষের উপর অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
#Howrah #Shibpur #ShamimAhmed #PostPollViolence #WestBengal #HowrahPolice #MEDIA24BY7
No comments:
Post a Comment