পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের বাজেটে বড় চমক! DA ২০% বৃদ্ধি, ১ লক্ষ চাকরি, অন্নপূর্ণা প্রকল্পে ₹৩৬ হাজার কোটি
MEDIA24BY7 ডিজিটাল ডেস্ক | কলকাতা | ২২ জুন ২০২৬
West Bengal Budget 2026
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) বৃদ্ধি থেকে শুরু করে লক্ষাধিক চাকরি, শিক্ষা-স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং নতুন জনকল্যাণমূলক প্রকল্প—সব মিলিয়ে বাজেট ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
রাজ্যের অর্থমন্ত্রী বাজেট পেশ করে ঘোষণা করেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) একলাফে ২০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৩৮ শতাংশ করা হবে। পাশাপাশি ১ লক্ষ শূন্যপদে সরকারি নিয়োগেরও ঘোষণা করা হয়েছে।
West Bengal Budget 2026, পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬,
বাজেটের ১৫টি বড় ঘোষণা
🔹 সরকারি কর্মীদের DA ২০% বৃদ্ধি
🔹 অন্নপূর্ণা যোজনার জন্য ₹৩৬,০০০ কোটি বরাদ্দ
🔹 ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা
🔹 ৫০ হাজার শিক্ষক ও ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগ
🔹 উত্তরবঙ্গে IIT ও AIIMS স্থাপনের উদ্যোগ
🔹 বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ₹৫০০ বৃদ্ধি
🔹 আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিশ্রমিক ₹৫,০০০ বৃদ্ধি
🔹 সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, NVF ও প্রাণীবন্ধুদের ভাতা ₹২,০০০ বৃদ্ধি
🔹 গ্র্যাজুয়েটদের জন্য ₹৩,০০০ এবং অন্যান্য বেকারদের জন্য ₹২,০০০ বেকারভাতা
🔹 ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ₹১,২০০ কোটি বরাদ্দ
🔹 মিড-ডে মিল প্রকল্পে পড়ুয়া পিছু বরাদ্দ ₹১০
🔹 দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রো প্রকল্পের ঘোষণা
🔹 পুরুলিয়া ও মালদহে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা
🔹 ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি
🔹 বিধায়ক তহবিল ₹৭০ লক্ষ থেকে বাড়িয়ে ₹১ কোটি করা হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে।
BJP Government West Bengal, DA Hike West Bengal, West Bengal Government , Jobs,
MEDIA24BY7-এর পর্যবেক্ষণ: বাজেটের ঘোষণাগুলি বাস্তবায়িত হলে সরকারি কর্মী, চাকরিপ্রার্থী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের বড় অংশ সরাসরি উপকৃত হতে পারেন। তবে প্রকল্পগুলির বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, সেদিকে এখন নজর রাজ্যবাসীর।

No comments:
Post a Comment